সংসদ সচিবালয় কমিশন গঠিত

সংসদ সচিবালয় কমিশন গঠিত
parlament _songsod

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:২০

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।

কমিশনের অন্য সদস্যরা হলেন – প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গেজেটে উল্লেখ করা হয়, ‘জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ এর ধারা ৭ অনুযায়ী উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে সংসদ সচিবালয় কমিশন গঠন করা হলো’।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading