শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:২০

লা লিগা শিরোপার স্বপ্নে বড় ধাক্কা লাগল রিয়াল মাদ্রিদের। শনিবার সন্ধ্যায় অ্যাওয়ে ম্যাচে রিয়াল মায়োর্কার কাছে ২-১ গোলে হারতেহলো লস ব্লাঙ্কোসদের।

কিলিয়ান এমবাপে এই ম্যাচে দলে ফিরলেও ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম বেঞ্চে বসে ছিলেন। এছাড়া মাদ্রিদ ডার্বিতে লালকার্ড খাওয়া ফেদেরিকো ভালভার্দেকে ছাড়াই মাঠে নামতে হয়েছে আলভারো আরবেলোয়ার দলকে।

ম্যাচের ২২ মিনিটে এমবাপে গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু মায়োর্কার গোলরক্ষক লিও রোমান দারুণ এক সেভে তাঁকে গোলথেকে বঞ্চিত করেন।

উল্টো প্রথমার্ধের চার মিনিট আগে এগিয়ে যায় মায়োর্কা। মানু মোরলানেস ছয় গজের বক্সে ক্রস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়েদেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ।

বিরতি শেষে ৫৯ মিনিটে আরবেলোয়া বড় পরিবর্তন আনেন। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং এদের মিলিতাওকে মাঠেনামানো হয়। বেরিয়ে যান এদুয়ার্দো কামাভিঙ্গা, ডিন হুইজেন ও ম্যানুয়েল অ্যাঞ্জেল।

এই পরিবর্তন কাজে লাগতে সময় লাগলেও শেষ পর্যন্ত ফল পাওয়া যায়। ম্যাচের ৮৭ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের কর্নারথেকে এদের মিলিতাও লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে সমতা ফেরান ১-১।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৯০ মিনিটে মায়োর্কার ভেদাত মুরিকি রিয়ালের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে জোরালো শটে বলজালের ছাদে লাগিয়ে ২-১ গোলে জয় নিশ্চিত করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading