শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১২:১৫
ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে এই কথা জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবোই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা বলছি না একদিনেই পারবো, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করবো।’
শফিকুল ইসলাম বলেন, ‘আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে। কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
রাজধানীর সড়কে এ আই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সফলতা এসেছে বলেও দাবি করেন ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।’
ইউডি/কেএস

