অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ

অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের জন্য নতুন সময়সূচি নির্ধারণ

উত্তরদক্ষিণ। সোমবার, ০ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩০

সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

রবিবার (৫ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির আদেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এ বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী-নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সময় অনুযায়ী আদালত চলবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading