সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা আজ

সংরক্ষিত নারী আসনে তফসিল ঘোষণা আজ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:০০

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আজ বুধবার (০৮ এপ্রিল) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

আজ বুধবার সকাল ১১টা ব্রিফিং হবে বলে জানান তিনি।

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

আর ভোট হবে ১২ মে। জোটগতভাবে নির্বাচন করছেন ছয়জন স্বতন্ত্র প্রার্থী, যারা একজোট করেছেন।
বিএনপির সাথে আছে তিনটি রাজনৈতিক দল… একটা হচ্ছে জোনায়েদ সাকি সাহেব, নুর (নুরুল হক) সাহেব এবং আন্দালিব রহমান পার্থ সাহেব। আর জামায়াতের সাথে আছে এনসিপি এবং খেলাফত আন্দোলন। আর রুমিন ফারহানা জোটের হয়ে যাবেন না, এটা বলেছেন। এক্ষেত্রে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতা থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।

বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।

আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading