ট্যাক্স না কমিয়ে ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

ট্যাক্স না কমিয়ে ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের

উত্তরদক্ষিণ মঙ্গলবার (০৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৫০

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন যে, ট্যাক্স কমানো নয়, বরং বর্তমান সমস্যার সমাধানেই মনোযোগ দেওয়া হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কৃষিখাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি বলেন, “ট্যাক্স কমানোর কথা না বলে সমস্যার কথা বলুন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আমাদের অভিজ্ঞতা বলে, ট্যাক্স কমালে ব্যবসায়ীরা আরও কমানোর দাবি জানায়। এরপর তা শূন্যে নামানোর চাপ তৈরি হয়। শূন্য করলে ভর্তুকি চাওয়া হয়, আর ভর্তুকি দিলে তা বাড়ানোর দাবি ওঠে। এই চক্রের কোনও শেষ নেই। জিরো করেও কেউ সন্তুষ্ট থাকে না।”

এনবিআর চেয়ারম্যান জোর দিয়ে বলেন, “ট্যাক্স কমিয়ে দিলে ট্যাক্স কমপ্লায়েন্স বাড়বে—এমন ধারণা সঠিক নয়। আমাদের দায়িত্ব রাজস্ব বাড়ানো। যেখানে যৌক্তিক সমন্বয় প্রয়োজন, আমরা সেখানে রেশনালাইজেশন করব। তবে দেশের জন্য প্রয়োজনীয় রাজস্ব আহরণও বিবেচনায় রাখতে হবে।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading