ঢাকা সিটিতে প্রতি বছরে ৬০ হাজার গাছ লাগাবে সরকার: ডিএসসিসি প্রশাসক

ঢাকা সিটিতে প্রতি বছরে ৬০ হাজার গাছ লাগাবে সরকার: ডিএসসিসি প্রশাসক

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৯:০০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকা শহরের বাতাস সীসা থেকে মুক্ত করতে গাছ লাগাতে হবে বেশি করে। ঢাকা সিটি করপোরেশন এলাকায় প্রতি বছরে ৬০ হাজার গাছ লাগাবে সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মাচারী টাওয়ারে বৃক্ষরোপণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, একসময় ঢাকা শহর গাছপালায় পরিপূর্ণ ছিল, এখন তা কংক্রিটের শহরের রূপান্তরিত হয়েছে। এটি হয়েছে পূর্ববর্তী সরকারের গাফিলতির জন্য। ঢাকাকে সবুজ করতে প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে আমাদের নিয়ে আলোচনায় বসেন। যদি জনসচেতনতা না আসে তাহলে ঢাকাকে পরিচ্ছন্ন করা সম্ভব না। জনগণ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০/৫০।

যেখানে সেখানে আবর্জনা না ফেলা, পানি জমতে না দেয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা আসার পরে মশক নিধনের চেষ্টা করেছি। ঢাকা শহরে রাতে যেন লাইট জ্বলে, সেটির চেষ্টা করছি।

তিনি বলেন, কিভাবে জনজীবন সহজ করা যায় তারেক রহমান সে বিষয়েই চেষ্টা করছেন ,কিন্তু বিরোধী দল বারবার তাতে বাধা দিচ্ছে। কোনো সরকার এত অল্প সময়েই এত কাজ করেনি।

আবদুস সালাম বলেন, ১৭ বছর পর গণতন্ত্র ফিরে এসেছে। সবকিছুই সরকার ঠিক করে ফেলবে তা ভাবা ভুল।

জনগণকে বিভ্রান্ত না-করার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আপনারা বলেছিলেন এগুলো বাস্তবে রূপান্তর হবে না। তারেক রহমান তা করে দেখিয়েছেন। যারা তারেক রহমানের কাজে বাধা দিতে চান তারা এই দেশটার উন্নয়ন চান না। ৫ বছরের মধ্যে বিএনপি সব কার্যক্রম বাস্তবায়ন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবদুস সালাম বলেন, ঢাকা শহরে নির্বাচন আমরাও চাই। কিন্তু নির্বাচন কমিশনকে বলি, ভোটার তালিকায় ভুল ত্রুটি আছে, তা সংশোধন করতে হবে। নতুন ভোটার তালিকা বানাতে হবে ঢাকায়। নির্বাচনকে বিএনপি ভয় পায় না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading