কেন ব্যর্থ হল ইরান-আমেরিকা শান্তি আলোচনা? এরপর কী?

কেন ব্যর্থ হল ইরান-আমেরিকা শান্তি আলোচনা? এরপর কী?

উত্তরদক্ষিণ। রবিবার (১২ এপ্রিল)  ২০২৬, আপডেট ২২:২০

প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা শেষে কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে আমেরিকা ও ইরানের ঐতিহাসিক ইসলামাবাদ বৈঠক।

গত ৫০ বছরের মধ্যে দুই দেশের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা।

কিন্তু রোববার সকালে কোনও সমঝোতা ছাড়াই আমেরিকার ফেরার ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।

বৈঠক শেষে তিনি বলেন, আলোচনা ভেস্তে যাওয়া আমেরিকার চেয়ে ইরানের জন্যই বেশি ‘খারাপ খবর’।

আমেরিকা খুবই সরল এবং চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন দেখার বিষয় ইরান সেটি গ্রহণ করে কিনা।

ভ্যান্স আরও জানান, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনায় তারা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন।

তবে ট্রাম্প এ বিষয়ে আগেই কিছুটা উদাসীন মনোভাব প্রকাশ করেছিলেন।

মায়ামিতে একটি কুস্তি প্রতিযোগিতায় (ইউএফসি) যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, “ইরানের সঙ্গে চুক্তি হল কিনা, তাতে আমার কিছু যায় আসে না।”

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইসলামাবাদে আলোচনায় ব্যস্ত থাকার সময়টিতে ট্রাম্প কুস্তি দেখে কাটিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আলোচনায় মতবিভেদ দেখা দিয়েছিল মূলত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর নিয়ে। এ দুটো বিষয়ে মতানৈক্যই একটি চুক্তিতে পৌঁছার চেষ্টার পথে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading