চেলসিকে উড়িয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

চেলসিকে উড়িয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ০০:১৫


আর্সেনালের শিরোপা দৌড়ে চাপটা এখন স্পষ্টভাবেই বাড়ছে— ঘাড়ের কাছেই যেন গরম নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। ব্যবধানটা এখনও কাগজে-কলমে ৬ পয়েন্ট হলেও বাস্তবে সেটি আরও কম বলেই মনে হচ্ছে।

রবিবার (১২ এপ্রিল) স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০, আর এক ম্যাচ কম খেলা সিটির সংগ্রহ ৬৪। 

ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি কেউ— বিরতিতে স্কোরলাইন ছিল গোলশূন্য। 

তবে দ্বিতীয়ার্ধে নেমেই গতি পাল্টে দেয় ম্যানচেস্টার সিটি। খেলার ৫১ মিনিটে রায়ান শেরকির দারুণ একটি ক্রসে মাথা ছুঁইয়ে গোল করে দলকে এগিয়ে দেন নিকো ও’রাইলি। ৬ মিনিট পর আবারও শেরকির ঝলক, তার নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক গেহি। চেলসির বিপর্যয় আরও বাড়ে ৬৮ মিনিটে। মোইজেস কাইসেদোর ভুলে বল পেয়ে সুযোগটি কাজে লাগান জেরেমি ডোকু।

চেলসির বিপক্ষে আসরে প্রথম দেখায় জানুয়ারির শুরুতে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল সিটি। এবার প্রথমার্ধে ভুগতে হলেও, পরে দারুণ পারফরম্যান্স উপহার দিল তারা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading