দেশেপ্রথমবার ‘নুসুক কার্ড’ বিতরণ শুরু, হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা

দেশেপ্রথমবার ‘নুসুক কার্ড’ বিতরণ শুরু, হজ ব্যবস্থাপনায় নতুন মাত্রা

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:০০

বাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য প্রি-অ্যারাইভাল ‘নুসুক কার্ড’ বিতরণ কার্যক্রম চালু হয়েছে, যা হজ ব্যবস্থাপনায় একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘নুসুক কার্ড’ চালুর মাধ্যমে হজ ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হজ এজেন্সিগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আয়োজকরা জানান, এই কার্ডের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা তাদের সফর আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে যাবেন এবং আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading