ইরান যুদ্ধে দরিদ্র হতে পারে ৩ কোটি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

ইরান যুদ্ধে দরিদ্র হতে পারে ৩ কোটি ২০ লাখ মানুষ: জাতিসংঘ

উত্তরদক্ষিণ। সোমবার (১৩ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৩০

ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে ৩ কোটি ২০ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়তে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউএনডিপি বলছে, বিশ্ব বর্তমানে জ্বালানি, খাদ্য এবং মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি; এই ত্রিমুখী সংকটের সম্মুখীন। সংস্থাটির মতে, এই সংঘাত আন্তর্জাতিক উন্নয়নের অর্জনগুলোকে উল্টে দিচ্ছে এবং এর প্রভাব বিভিন্ন অঞ্চলে অসমভাবে পড়বে।

ইউএনডিপি প্রধান ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, ‘এই ধরনের সংঘাত উন্নয়নকে পেছনের দিকে ঠেলে দেয়। যুদ্ধ থামলেও এবং যুদ্ধবিরতি স্বাগতযোগ্য হলেও, এর প্রভাব ইতোমধ্যে রয়ে গেছে। বিশেষ করে দরিদ্র দেশগুলোতে এর দীর্ঘস্থায়ী প্রভাব দেখা যাবে, যা মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, যারা দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল, তারাই আবার এতে ফিরে যাচ্ছে।’

তেহরানে আমেরিক ও ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গত ছয় সপ্তাহে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। সার সরবরাহ এবং বিশ্বব্যাপী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশেষজ্ঞরা উন্নয়নশীল দেশগুলোর জন্য খাদ্য নিরাপত্তা সংকটের হুঁশিয়ারি দিয়েছেন।

এমনকি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি বজায় থাকলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করেছেন যে এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতির যে ক্ষত তৈরি হয়েছে, তা স্থায়ী ক্ষতি করবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading