আমেরিকার বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আমেরিকার বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৩০

ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা পুনরায় শুরু করা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানায়, আমেরিকার পক্ষ থেকে বার্তা পৌঁছে দিতে এবং দ্বিতীয় দফা আলোচনা সমন্বয় করতে আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল ইরানে এই সফর করছে।

আলোচনা নতুন করে শুরুর উপযুক্ত সময় নির্ধারণ করা এবং যুদ্ধবিরতি সংক্রান্ত কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনা করাও সফরের লক্ষ্য।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading