যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করছে ইরান ও আমেরিকা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা করছে ইরান ও আমেরিকা

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬, আপডেট ২:৫৫

ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আমেরিকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

আগামী ২২ এপ্রিল বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মার্কিন কর্মকর্তা বলেন, “আমেরিকা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। তবে একটি চুক্তিতে পৌঁছতে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।”

এর আগে ফরাসি বার্তা সংস্থা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছিল, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি তেহরানের পক্ষ থেকেও এখনও নিশ্চিত করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আমেরিকা ও ইরান দ্বিতীয় দফা আলোচনার বিষয়েও কথাবার্তা বলছে। তবে পরবর্তী বৈঠকের জন্য এখনও কোনো দিনক্ষণ বা সূচি চূড়ান্ত করা হয়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading