তিন দিনের সরকারি সফরে আজ ভোলা যাচ্ছেন স্পিকার

তিন দিনের সরকারি সফরে আজ ভোলা যাচ্ছেন স্পিকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১১:২০

তিন দিনের সরকারি সফরে ভোলা যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর। এদিকে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে তার ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ স্পিকারের কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর সেখান থেকে বিকেল ৫টায় তিনি তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরেরদিন শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আরেকটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের তৃতীয় দিন শনিবার সকাল ১০ টায় সার্কিট হাউজে ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading