পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া

পুঁজিবাজারে সূচকের উত্থান, লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:৩০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখীতা কমতে থাকে। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের সামান্য ঊর্ধ্বমুখীতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৬.৮৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট কমে ১ হাজার ৬৬.৪৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬০.২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২০১টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এ দিন ডিএসইতে মোট ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৪০.৪৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪.৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬১.৭৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট কমে ৮৯৭.৭৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮.৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৭৬.২১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading