বজ্রাঘাতে ১২ জনের মৃত্যু, নয় জনই কৃষক

বজ্রাঘাতে ১২ জনের মৃত্যু, নয় জনই কৃষক

উত্তরদক্ষিণ। শনিবার (১৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:৫০


কালবৈশাখী ঝড়ের মধ্যে ছয় জেলায় বজ্রাঘাতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে।

এর মধ্যে সুনামগঞ্জ জেলায় পাঁচ জন, রংপুরে দুজন, ময়মনসিংহে দুজন এবং নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে একজন করে মারা গেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সুনামগঞ্জে, যেখানে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে পাঁচ জন নিহত হন। পাশাপাশি নিহত ১২ জনের মধ্যে নয় জনই কৃষক, দুজন জেলে এবং একজন শিক্ষার্থী। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading