পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ইন্ডিয়া-সমর্থিত’ ২২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ইন্ডিয়া-সমর্থিত’ ২২ সন্ত্রাসী নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় যৌথ গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। খবর দ্য ডনের।

আইএসপিআর জানায়, গত মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো খাইবার এলাকায় যৌথ অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ‘ভারত-সমর্থিত’ ফিতনা আল-খাওয়ারিজের ২২ সদস্যকে হত্যা করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রেফতার এড়াতে সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায়, এতে ১০ বছর বয়সি এক শিশু নিহত হয়। অভিযানে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এলাকায় আরও কোন সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

আইএসপিআর আরও জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় দেশের সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে এ প্রচেষ্টা জোরদার করা হবে। নিরীহ নাগরিকদের আত্মত্যাগ এই সংকল্পকে আরও শক্তিশালী করেছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে, ইসলামাবাদভিত্তিক পাকিস্তান ইন্সটিটিউট ফর পিস স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৩৪ শতাংশ বেড়েছে এবং সন্ত্রাস-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বার্ষিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading