কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৪ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:০০


দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে বলেও মন্তব্য বিরোধীদলীয় চীফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের৷


শুক্রবার (২৪ এপ্রিল) গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এমন কথা বলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে বলেও মন্তব্য সমাবেশের বক্তাদের।

শুক্রবার দুপুরের এ কর্মসূচিতে যোগ দিতে তীব্র গরম উপেক্ষা করে সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী আসেন সমাবেশস্থলে৷ একই মঞ্চে আসন গ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের সব শীর্ষ নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় নেতাকর্মীসহ দেশের আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে ১১ দলীয় ঐক্য।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading