রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে রাশিয়াতেও

রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে রাশিয়াতেও

উত্তরদক্ষিণ। শুক্রবার (২৪ এপ্রিল) ২০২৬, আপডেট ২০:৪০

ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ডন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার থেকে আঞ্চলিক সফরে বের হচ্ছেন। তিনি পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করবেন। এই সফরের উদ্দেশ্য দ্বিপক্ষীয় পরামর্শ, আঞ্চলিক পরিস্থিতি এবং আমেরিকা ও ইসরায়েলের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ নিয়ে আলোচনা করা।

ডন জানিয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ছোট প্রতিনিধি দল শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছাবে। আমেরিকার লজিস্টিক ও নিরাপত্তা দলও ইতোমধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে।

তবে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আরাগচি ও তার সফরসঙ্গীরা কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ফিরবেন কি না সে বিষয়েও তথ্য জানা যায়নি। তবে শুক্রবার ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। শহরজুড়ে বসানো চেকপোস্টের পাশাপাশি সম্ভাব্য আলোচনার স্থানে যাতায়াতের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ডন জানিয়েছে, প্রতিনিধিদের ইসলামাবাদ সফরের এই খবর সামনে আসার আগে আরাগচির সঙ্গে ফোনে আলাপ করেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ওই ফোনালাপে আমেরিকা-ইরান যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে দুজন মতবিনিময় করেন। এএফপি জানিয়েছে, ইসহাক দারের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গেও আরাগচির আলাপ হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading