বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

উত্তরদক্ষিণ। শনিবার (০২ মে) ২০২৬, আপডেট ২৩:০০

সরকারের কাঁধে বিদেশি ঋণ পরিশোধের চাপ ক্রমেই বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি কমলেও বেড়েছে ঋণ পরিশোধের হার।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীদের আসল বাবদ ২২৭ কোটি ৬৪ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৯ শতাংশ বেশি।

একই সময়ে সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১২৪ কোটি ৮৬ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৩ দশমিক ৯৬ শতাংশ বেশি। সব মিলিয়ে আসল ও সুদ মিলিয়ে মোট পরিশোধ দাঁড়িয়েছে ৩৫২ কোটি ৫০ লাখ ডলারে।

উল্লেখিত সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ২৮০ কোটি ৪১ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৬৯ শতাংশ কম। পাশাপাশি অর্থছাড়ও কমেছে প্রায় ১৯ শতাংশ।

এই সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ৩৮৯ কোটি ১৮ লাখ ডলার ছাড় করেছে, যেখানে আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৮০ কোটি ৮৯ লাখ ডলার। তথ্য অনুযায়ী, অর্থছাড় কমলেও ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এতে সামগ্রিকভাবে বৈদেশিক অর্থায়ন ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading