ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৫ মে) ২০২৬, আপডেট ২২:৩০
চলতি মাসে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীর চাপ সামাল দিতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার টিকিট ছাড়া হবে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।
সূচি অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে’র টিকিট। পরদিন ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।
ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন ৩১ মে’র টিকিট ছাড়া হবে। ২২ মে মিলবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।
নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।
ইউডি/এবি

