দেশের একমাত্র তেল শোধনাগার চালু হচ্ছে আজ

দেশের একমাত্র তেল শোধনাগার চালু হচ্ছে আজ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, আপডেট ০৯:০০

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আজ বৃহস্পতিবার (৭ মে) বিকাল থেকে পরিশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপ মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান একথা জানিয়েছেন।

তিনি বলেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে (বৃহস্পতিবার) বিকাল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথমদিকে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে। যা পরবর্তীতে ধীরে ধীরে বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি বুধবার কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading