ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন

ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ মে, ২০২৬, আপডেট ১৯:৫৫

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে লম্বা ছুটি পাচ্ছেন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। ঈদ উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন।

যদিও সাধারণ সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে সাতদিন। তবে পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে এই দীর্ঘ ছুটির সূচি অপরিবর্তিত থাকছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রবিবার) থেকে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একই ভাবে কলেজেও ১২ দিনের নির্ধারিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি থাকছে।

মাদ্রাসার ক্ষেত্রে এই ছুটির পরিধি আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির শুরুর আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদরাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading