শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


উত্তরদক্ষিণ। শুক্রবার (০৮ মে) ২০২৬, আপডেট ২১:১০

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি।

বিজেপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের প্রস্তাব জানাবেন শুভেন্দু। 


নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনে শুক্রবার কলকাতায় বৈঠকে বসার কথা রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের।

বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে। বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশি আলোচনা হচ্ছিল গত কয়েক দিন ধরে।

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ হওয়ার কথা শনিবার। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএ-শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা আছে।

বৈঠকের জন্য অমিত শাহ কলকাতায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। হাতে ফুল তুলে দেওয়ার পর অমিত শাহ শুভেন্দু অধিকারীকে কাছে টেনে নিয়ে পিঠ চাপড়ে দেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading