শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন: আসিফ মাহমুদ
উত্তরদক্ষিণ। রবিবার (০৮ মে) ২০২৬, আপডেট ২১:১০
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ হেসে বলেন যে তারা যতদূর জানেন শেখ হাসিনা নিজেই ভারতে একরকম অবরুদ্ধ অবস্থায় আছেন।
আসিফ মাহমুদ তার বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে একাধিক মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে উল্লেখ করে তাকে অবিলম্বে হস্তান্তরের দাবি জানান।
তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী যদি সত্যিই চান তবে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন এবং এরপরের বিষয়টি বাংলাদেশই দেখে নেবে।
ইউডি/এবি

