পোশাক রফতানিতে আবারও চীনকে পেছনে ফেললো বাংলাদেশ
উত্তরদক্ষিণ। রবিবার (০৮ মে) ২০২৬, আপডেট ২০:৪৫
আমেরিকার তৈরি পোশাক বাজারে আবারও চীনকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাল্টা শুল্ক, বাণিজ্যযুদ্ধ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের প্রভাবে মার্কিন বাজারে চীনের পোশাক রফতানি ব্যাপকভাবে কমে গেছে। সেই সুযোগে আমেরিকার অন্যতম প্রধান সোর্সিং গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশ।
আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে ২০৪ কোটি ডলারের। একই সময়ে চীনের রফতানি নেমে এসেছে ১৭০ কোটি ডলারে। ফলে আমেরিকার বাজারে তৈরি পোশাক রফতানিতে আবারও চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
যদিও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশের রফতানি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কমেছে, তবুও চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক বেশি স্থিতিশীল রয়েছে। একই সময়ে চীনের রফতানি কমেছে প্রায় ৫৩ শতাংশ।
ইউডি/এবি

