১২ বছর পর খুলছে তুরস্ক-সিরিয়া আকচাকালে সীমান্ত ক্রসিং

১২ বছর পর খুলছে তুরস্ক-সিরিয়া আকচাকালে সীমান্ত ক্রসিং

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ০৮:২০

তুরস্ক ও সিরিয়ার মধ্যবর্তী একটি সীমান্ত ক্রসিং ১২ বছর বন্ধ থাকার পর আজ মঙ্গলবার পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

যা তুরস্কের প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সিরিয়া সীমান্তের মাঝামাঝি অবস্থিত আকচাকালে ক্রসিংটি সিরিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে পুনরায় চালু করা হচ্ছে।

ক্রসিংটি সিরিয়ার উত্তরের তাল আবিয়াদ শহরের বিপরীতে অবস্থিত। ২০১৪ সালে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের পরাজিত করে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর তুরস্ক এটি বন্ধ করে দেয়।

তুরস্ক দীর্ঘদিন ধরে এসডিএফকে কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকের সঙ্গে যুক্ত মনে করে এবং এটিকে দক্ষিণ সীমান্তে বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখে।

২০১৯ সালে আইএস জঙ্গি ও কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানের পর ক্রসিংটি আংশিকভাবে পুনরায় খুলে দেওয়া হয়। তখন এটি বাণিজ্য, জানাজা এবং সরকারি কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো।

এবারের সিদ্ধান্ত অনুযায়ী, ক্রসিংটি সাধারণ নাগরিকদের জন্য সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

সোমবার ইস্তাম্বুল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, সানলিউরফা প্রদেশের গভর্নর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অঞ্চলে জীবন স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতেৃ আকচাকালে স্থল সীমান্ত দিয়ে সিরিয়া আরব প্রজাতন্ত্রে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া মঙ্গলবার থেকে পাসপোর্টের মাধ্যমে শুরু হবে।’

এর ফলে তুরস্ক-সিরিয়া সীমান্তের মোট ১২টি ক্রসিংয়ের মধ্যে ৬টি আবার চালু হবে।

সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে তুরস্ক। এপ্রিল মাসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত একটি কূটনৈতিক ফোরামে অংশ নেন।

সূত্র: এএফপি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading