কোরবানির বর্জ্য অপসারণ করা বড় চ্যালেঞ্জ: ডিএনসিসি প্রশাসক
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৪:০৫
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (১২ মে) সকালে গুলশান, বারিধারা, মিরপুর এলাকায় বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, গির্জায় হলুদ ও সবুজ রঙের বর্জ্য বিন দেয় সিটি করপোরেশন। বর্জ্য ফেলার ক্ষেত্রে সঠিক বিন নির্বাচনে উৎসাহ করেন এলাকার জনগণকে উৎসাহ দেন প্রশাসক।
শিক্ষার্থী ও অভিভাবকদের ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ঝুড়িতে ফেলার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।
ইউডি/কেএস

