নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস

নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৪:৪৪

পালিত হচ্ছে আন্তজার্তিক নার্সেস দিবস। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে নানান আয়োজনে দিবসটি পালন করেন নার্সরা।

এ দিবসটি প্রতি বছর ১২ মে বিশ্বব্যাপী পালিত হয়, যা আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী।

স্বাস্থ্যসেবায় নার্সদের অসামান্য অবদান ও সেবার স্বীকৃতিস্বরূপ এই দিনটি পালিত হয়। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস ১৯৬৫ সাল থেকে এই দিনটি উদযাপন করছে।

এদিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর চলে আলোচনা সভা।

নার্সরা স্বাস্থ্যের মেরুদন্ড উল্লেখ করে সভায় হাসপাতাল পরিচাল বলেন, নার্সদের বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সবার আগে রোগী, বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান তিনি। একই সাথে, হাসপাতালটি ৪ হাজার বেডে উন্নিত করণের পরিকল্পনা চলছে এবং হাসপাতালে ডে কেয়ার চালু করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান পরিচালক।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading