চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

উত্তরদক্ষিণ। বুধবার (১৩ মে) ২০২৬, আপডেট ২১:১০

তিনদিনের সফরে বুধবার চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার সন্ধ্যায় বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সামনের সারিতে ছিলেন প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিরা। 

বার্তা সংস্থা এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। বিবিসি জানিয়েছে, ২০১৭ সালে সবশেষ সফরের সময় ট্রাম্পকে স্বাগত জানিয়েছিলেন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচিকে। বিপরীতে এবার স্বাগত জানানো হান ঝেং চীনের শীর্ষ নেতাদের একজন। 

বিমানবন্দরে হানের উপস্থিতিকে বেইজিংয়ের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের প্রতি বিশেষ সম্মান প্রদর্শনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এএফপি প্রকাশিত ওই মুহূর্তের একটি ছবিতে দেখা গেছে, হানের সঙ্গে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে পরিচয় করিয়ে দিচ্ছেন ট্রাম্প। 

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading