দিল্লিতে সপ্তাহে ২ দিন বাসা থেকে কাজের নির্দেশ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৭:২৪
জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অভিনব পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিতব্যয় ও জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
দিল্লি সরকারের নতুন এই ঘোষণা অনুযায়ী, এখন থেকে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ করবেন। যাতায়াত কমিয়ে জ্বালানি খরচ বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া দাফতরিক কাজের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে দাফতরিক বৈঠকের ৫০ শতাংশ অনলাইনে বা ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয় ও সম্পদের বিচক্ষণ ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
ইউডি/রেজা

