আফ্রিদিকে ‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা দিল পাকিস্তান

আফ্রিদিকে ‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মাননা দিল পাকিস্তান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, আপডেট ১৮:১৬

পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ও সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।

পাকিস্তানের রাষ্ট্রপতি ভবন আইওয়ান-এ-সদরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি আফ্রিদির হাতে এ পদক তুলে দেন।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে আফ্রিদির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি এ সম্মাননায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট এবং ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এ তার নেতৃত্বের অবদানও স্বীকৃতি পেয়েছে।

সম্মাননা গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অনুভূতি প্রকাশ করেন আফ্রিদি। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করা তার জন্য অত্যন্ত গর্বের এবং এটি শুধু তার একার নয়, পুরো পাকিস্তানি জাতির অর্জন।

আফ্রিদি আরও বলেন, দীর্ঘ ক্যারিয়ারে মানুষের ভালোবাসা, সমর্থন ও দোয়ার ফল হিসেবেই তিনি এ সম্মাননা পেয়েছেন। একই সঙ্গে তিনি এ পদক পাকিস্তানের বীর শহীদদের প্রতি উৎসর্গ করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading