ইরান যুদ্ধে আমেরিকার সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের

ইরান যুদ্ধে আমেরিকার সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ১৭:১৫

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার বিষয়ে পোপ লিও-র অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের প্রকাশিত এক বার্তায় এ কথা বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পেজেশকিয়ান বলেন, এই হামলার বিরুদ্ধে পোপ একটি ‘নৈতিক, যৌক্তিক ও ন্যায্য’ অবস্থান নিয়েছেন। তার মতে, এই হামলাগুলো মিথ্যা অজুহাতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং ইসরাইলের সমর্থনে চালানো হয়েছে।’

পোপ আরও বলেন যে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার মধ্যেই এই হামলাগুলো চালানো হয়।

এদিকে, পেজেশকিয়ান বলেছেন, মার্কিন ও ইসরাইলি হামলা শুধু ইরানের বিরুদ্ধেই নয়, বরং আন্তর্জাতিক আইন এবং মানবিক মূল্যবোধেরও পরিপন্থি।

ইরানের ওপর হামলা, ইরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার এবং মার্কিন সামুদ্রিক অবরোধের কারণে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান আরও বলেন, পাকিস্তানের মধ্যস্থতা এবং ইসলামাবাদে আলোচনার কথা উল্লেখ করে ইরান কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ওয়াশিংটনের অবৈধ দাবি এবং বিপজ্জনক নীতির বিরুদ্ধে একটি বাস্তবসম্মত ও ন্যায্য দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।

এর আগে ইরানে মার্কিন-ইসরাইলি হামলার পর পোপ নিও আমেরিকার সমালোচনা করেন।

এর জবাবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কেউ কি দয়া করে পোপ লিওকে বলবেন যে, ইরান গত দুই মাসে অন্তত ৪২,০০০ নিরীহ, সম্পূর্ণ নিরস্ত্র বিক্ষোভকারীকে হত্যা করেছে এবং ইরানের কাছে পারমাণবিক বোমা থাকাটা একেবারেই অগ্রহণযোগ্য।’

কয়েক মাস আগে ইরানে অর্থনৈতিক সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই সময় ইরানের সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করে। এতে অনেক বিক্ষোভকারী নিহত হন। পরে ইরানে মার্কিন-ইসরাইল মিলে যৌথভাবে হামলা চালায়।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading