গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ মে, ২০২৬, আপডেট ১৭:৩০

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৬১ শিশু। তাদের মধ্যে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একদিনে মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, হামের উপসর্গে দুই শিশু সিলেটে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। হাম ও হামের উপসর্গে মারা গেছে মোট ৪৫৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতি জটিল হচ্ছে। সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading