সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ শিল্পমন্ত্রীর
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১১:১৫
সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রবিবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের ৯ম সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চামড়া শিল্পকে একটি লাভজনক খাতে রূপান্তর করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ খাতের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দ্রুত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধও জানিয়েছেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, সাভারের ট্যানারি শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
ইউডি/কেএস

