ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১২:০৫

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল (সোমবার) জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম-এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

এছাড়া বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখার তথ্য জানানোর জন্য কয়েকটি টেলিফোন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্যও আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading