সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা
উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১১:৫৮
সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নে তাসলিমা নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী।
শনিবার (১৬ মে) রাত ১১ টার দিকে সদর উপজেলা ভোমরা ইউনিয়ন লক্ষ্মী দাড়ি গ্রামে সাদ্দাম তার নিজের স্ত্রীকে জবাই করে হত্যা করে।
তাসলিমা কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের নুরুজ্জামান ঢালীর মেয়ে এবং ঘাতক সাদ্দাম লক্ষ্মী দাড়ি গ্রামের লোকমান হোসেনের বড় ছেলে।
পুলিশসূত্রে জানা যায়, তাসলিমা খাতুনের সাথে সাদ্দামের বিবাহ হয়েছিল ১৬ বছর। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে এবং পেটে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।
ঘটনাস্থল থেকে জানা যায়, সাদ্দামের সাথে তাসলিমার অনেক দিন ধরে দাম্পত্যকলহ চলছিল। এর জের ধরে সাদ্দাম তার স্ত্রী তাসলিমা কে শনিবার রাতে নিজের ঘরের ভিতরে জবাই করে পরে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর উপজেলা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তাদের বাড়ি থেকে এজাহার দিলে আমরা আসামির প্রতি ব্যবস্থা নেওয়া শুরু করবো।
ইউডি/রেজা

