মিয়ানমারে পাচারকালে সিমেন্টভর্তি ৩টি ট্রলারসহ আটক ৩৩

মিয়ানমারে পাচারকালে সিমেন্টভর্তি ৩টি ট্রলারসহ আটক ৩৩

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১২:৪৫

সাগরপথে মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, ৩টি ট্রলারসহ ৩৩ জনকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

রবিবার (১৭ মে) বেলা ১১টায় টেকনাফ শাহপুরী স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাবির আলম সুমন জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শনিবার যৌথ অপারেশন চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। অভিযানে চলাকালীন সেন্টমার্টিন সমুদ্র এলাকায় সন্দেহজনক ৩টি ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২,৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত ৩টি ট্রলার। আটক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মাছ ধরার ৩ টি ট্রলারের মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নির্দিষ্ট গন্তব্যে সরবরাহের উদ্দেশে রওনা করছিল।

চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেটদের শনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা।

লে. কমান্ডার সাবির আলম সুমন জানান, জব্দ করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ৩টি ট্রলার এবং আটক পাচারকারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আর পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading