ঈদুল আজহার তারিখ ঘোষণা করল সৌদি আরব
উত্তরদক্ষিণ। রবিবার (১৭ মে) ২০২৬, আপডেট ২২:০০
মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব।
রোববার নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার (১৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়।
বলা হয়, রোববার চাঁদ দেখা গেলে এসব দেশেও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় চাঁদ দেখার পর দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে বলেও জানানো হয়।
ইউডি/এবি

