বাউফলে ইনসাফ প্রতিষ্ঠার রূপকার—এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ!

বাউফলে ইনসাফ প্রতিষ্ঠার রূপকার—এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ!

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ২১:২৭

‎পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিনের একটি প্রত্যাশার অবসান ঘটেছে। ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহম্মেদ তালুকদারকে অবশেষে কলেজটির পরিচালনা কমিটির সভাপতি করা হয়েছে।
‎এ ঘটনাকে স্থানীয়রা “ইনসাফ প্রতিষ্ঠা” হিসেবে দেখছেন।

‎জানা যায়, ১৯৯৬ সালে কয়েক কোটি টাকা ব্যয়ে কলেজটি প্রতিষ্ঠা করেন সমাজসেবক ও শিল্পপতি ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহম্মেদ তালুকদার। তবে নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও দীর্ঘ দুই যুগ তিনি কলেজটির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পাননি।

‎সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ-এর হস্তক্ষেপে সেই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটে। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদারকে কলেজটির সভাপতি করা হয়।

‎এ ঘটনায় এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা স্থানীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রতিষ্ঠাতার যথাযথ সম্মান ফিরিয়ে দিয়ে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন।”

‎তারা আরও আশা প্রকাশ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগণ এখনও জীবিত রয়েছেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য, সেসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও যেন প্রতিষ্ঠাতাদের হাতে তুলে দেওয়া হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading