সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

উত্তরদক্ষিণ। সোমবার, ১৮ মে, ২০২৬, আপডেট ১২:২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে কাওসার (৩০) নামে দগ্ধ আরও একজন জন মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে।

সোমবার (১৮ মে) কাওসার মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এর আগে গত ১৩ মে দুপুরের খাবার খাওয়ার সময় পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন- নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

মোট দগ্ধ ১২ জনের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল ৬ জনকে। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হলো। বাকিরা চিকিৎসাধীন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading