হিলি কাস্টমসে ৫০০ কোটি টাকার রাজস্ব আদায়

হিলি কাস্টমসে ৫০০ কোটি টাকার রাজস্ব আদায়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, আপডেট ১৪:১০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে দিনাজপুরের হিলি কাস্টমস।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নির্ভীক চাকমা।

তিনি জানান, চলতি অর্থবছরের ১০ মাসে হিলি কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬৬ কোটি ৩৪ লাখ টাকা, আদায় হয়েছে ৪৯৯ কোটি ৭৭ লাখ টাকা।

তিনি আরো জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। চলতি অর্থবছরে এ পর্যন্ত ভারত থেকে মোট ৬ লাখ ৬৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। এসব পণ্য থেকে সরকার প্রায় ৫০০ কোটি টাকার রাজস্ব পেয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, মাসভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে ২০২৫ সালের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, আগস্টে ৪৪ কোটি ৮৮ লাখ টাকা, সেপ্টেম্বরে ৫৪ কোটি ৪৮ লাখ, অক্টোবরে ৫৬ কোটি ৪৯ লাখ টাকা, নভেম্বরে ৪২ কোটি ৯৯ লাখ টাকা এবং ডিসেম্বরে ৪৭ কোটি ৭০ লাখ টাকা। ২০২৬ সালের জানুয়ারিতে আদায় হয় ৪৪ কোটি ৯১ লাখ টাকা, ফেব্রুয়ারিতে ৫৬ কোটি ৮১ লাখ, মার্চে ৬১ কোটি ৩৯ লাখ এবং এপ্রিলে সর্বোচ্চ ৬৫ কোটি ২৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানি কার্যক্রম আরো বাড়লে অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading