ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে চান ট্রাম্প!

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে চান ট্রাম্প!

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, আপডেট ১৫:১০

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইসরাইলে তার ৯৯ শতাংশ জনপ্রিয়তা রয়েছে এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘এই মুহূর্তে ইসরাইলে আমার সমর্থন ৯৯ শতাংশ। আমি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি!’ যদিও তিনি মজা করেই এ কথা বলেছেন বলে উল্লেখ করেছে কিছু গণমাধ্যম।

ইসরাইলে নিজের ‘অত্যন্ত বেশি জনসমর্থন’-এর কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তাই হয়তো এটা (মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িদ্ব পালন) করার পর আমি ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি একটি জনমত জরিপ করেছি, এতে আমার সমর্থন ৯৯ শতাংশ।

ইরানের ওপর সম্ভাব্য হামলা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশটির সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে তাঁর ‘কোনো তাড়াহুড়ো নেই’।

এ বিষয়ে তার ভাষ্য, আমাদের প্রণালীটি (হরমুজ) খুলতে হবে, যা সঙ্গে সঙ্গেই খুলে যাবে, তাই আমরা একবার চেষ্টা করে দেখতে চাই। আমার কোনো তাড়া নেই। সবাই মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে। আদর্শগতভাবে আমি চাইব, অনেক মানুষের মৃত্যুর পরিবর্তে অল্প কিছু মানুষ মারা যাক।

সম্ভাব্য হামলা সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কী বলেছেন, সে বিষয়ে সংবাদমাধ্যম ট্রাম্পকে প্রশ্ন করতে থাকে। যার জবাবে রিপাবলিকান এই নেতা বলেন, তিনি (নেতানিয়াহু) খুব ভালো মানুষ, আমি যা চাইব তিনি তাই করবেন। আর তিনি একজন অসাধারণ ব্যক্তি… ভুলে যাবেন না যে তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।

ট্রাম্প আরও দাবি করেন, তার মতে, ইসরাইলে নেতানিয়াহুর সাথে ‘সঠিক আচরণ’ করা হয় না।

এর আগে ইরানকে নতুন করে সতর্ক করে ট্রাম্প বলেন, ‘আরেকটি বড় আঘাত’ আসতে পারে। টেকসই শান্তি চুক্তির শর্তাবলী নিয়ে দুই দেশ যখন এক গুরুতর অচলাবস্থায় পৌঁছেছে, তখনই এ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading