ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২২ মে, ২০২৬, আপডেট ১৬:২০

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দিয়েছে অপর একটি বাস। এ ঘটনায় দুই গাড়ির অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস টাঙ্গাইলের নাটিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি ফ্লাইওভার পার হওয়ার পর সামনে থাকা অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading