কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

কোটি টাকা অনুদান দিলেন অক্ষয় কুমার

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ১১:৫৩

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার যে কেবল রুপালি পর্দায় অ্যাকশন হিরো নন, বাস্তব জীবনেও তিনি এক বড় দিলের মানুষ তা আবারও প্রমাণ করলেন। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক সংকটে কোটি কোটি টাকা অনুদান দিয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেতা। এবার সেই উদারতার তালিকায় যুক্ত হলো এক নতুন ও অনন্য দৃষ্টান্ত। কাশ্মীরের এক প্রত্যন্ত সীমান্তবর্তী সরকারি স্কুলের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ উপত্যকার এক দুর্গম সীমান্ত গ্রাম নেরো তুলাইল। সেখানেই অবস্থিত এই সরকারি স্কুলটি। মূলত অক্ষয় কুমারের দেওয়া সেই মোটা অঙ্কের অনুদানেই এবার মাথা তুলে দাঁড়িয়েছে স্কুলের জমকালো নতুন ভবন।

পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ক সময়টা ছিল ২০২১ সাল। ইন্ডিয়ার সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ -এর বিশেষ আমন্ত্রণে সীমান্তে কর্মরত জওয়ানদের সঙ্গে দেখা করতে কাশ্মীরে গিয়েছিলেন অক্ষয়। সেই সফরের মাঝেই তিনি পা রাখেন উত্তর কাশ্মীরের এই প্রত্যন্ত নীরু গ্রামে।

সেখানে গিয়ে অভিনেতা দেখতে পান স্কুলের জরাজীর্ণ দশা। কনকনে ঠান্ডার মাঝেও ভাঙাচোরা ক্লাসরুমে পড়ুয়ারা কীভাবে কষ্টের মধ্য দিয়ে পড়াশোনা করছে, তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউড সুপারস্টার। তাৎক্ষণিকভাবেই তিনি স্কুলটির খোলনলচে বদলে দিতে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন। অবশেষে দীর্ঘ ৫ বছর পর সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করলেন অক্ষয় কুমার।

নতুন এই আধুনিক ভবনে শিক্ষার্থীদের জন্য রয়েছে অত্যাধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষকদের দাপ্তরিক কাজের জন্য সুপরিসর আলাদা অফিস স্পেস। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টির কথা চিন্তা করে স্কুলের ‘মিড-ডে মিল’ প্রকল্পের রান্নাঘর ও পরিবেশন সুবিধাও আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading