হামের উপসর্গে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, বাড়ছে উদ্বেগ

হামের উপসর্গে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, বাড়ছে উদ্বেগ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৩ মে, ২০২৬, আপডেট ১:৫৯

দিন দিন হামের প্রকোপ বাড়ছে। হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ শিশু মারা গেছে।

শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫ ছাড়িয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading