ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে

উত্তরদক্ষিণ। সোমবার, ২৫ মে, ২০২৬, আপডেট ১৫:৪০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাত দিন বন্ধ থাকবে।

সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত বাংলাদেশ-ইন্ডিয়ার মধ্যে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ভোমরা ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোমরা সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ভোমরা সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে উভয় দেশের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে বন্দরের পণ্য পরিবহন, লোড আনলোডসহ অভ্যন্তরীণ সব বাণিজ্যিক কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুফান মণ্ডল বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো ধরনের বিধিনিষেধ থাকবে না। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিতভাবে যাতায়াত করতে পারবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading