নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৬ মে) ২০২৬, আপডেট ২৩:৫০
নিরাপত্তার অভাব ও আকস্মিক ঝামেলার শঙ্কায় মতিঝিলের অস্থায়ী কার্যালয়টি বন্ধ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। এখন থেকে নতুন ঠিকানায় তার রাজনৈতিক ও প্রশাসনিক সব ধরনের কার্যক্রম চলবে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। ঢাকা-৮-এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সকল ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।’ যোগাযোগের সুবিধার্থে পোস্টে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও (+৮৮০১৩২৯৮২৭ND) জুড়ে দেয়া হয়েছে।
ইউডি/এবি

