আরাফাতের খুতবায় মুসলিম ঐক্য ও সংযমের আহ্বান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (২৬ মে) ২০২৬, আপডেট ২৩:০০
হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যার মূল ভিত্তি হলো একত্ববাদ এবং আল্লাহর প্রতি আনুগত্য। একই সঙ্গে এই পবিত্র মহোৎসব বিশ্বের বিভিন্ন জাতীয়তা ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
মঙ্গলবার (২৬ মে) পবিত্র নামিরাহ মসজিদে আরাফাতের ঐতিহাসিক খুতবা দেওয়ার সময় মসজিদে নববীর ইমাম শেখ আলী আল-হুজাইফি এই কথা বলেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
খুতবায় শেখ আলী আল-হুজাইফি বলেন, সঠিকভাবে হজ পালনের জন্য উত্তম আচরণ, সত্যবাদিতা এবং পাপ, বিরোধ ও দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকা জরুরি।
খুতবায় ইসলামের মূল স্তম্ভসমূহ, আল্লাহকে ভয় করার (তাকওয়া) গুরুত্ব এবং মুমিনদের জন্য আল্লাহর সাহায্যের বিধান নিয়েও আলোচনা করা হয়।
আল-হুজাইফি হজের আনুষ্ঠানিকতার ধাপগুলো বর্ণনা করেন এবং হাজিদের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে এবং জননিরাপত্তা রক্ষার্থে ভিড় ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন।
ইউডি/এবি

