বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৮ মে) ২০২৬, আপডেট ১০:১৫
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) জিয়া উদ্যোনে স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তিনি।
শহীদ জিয়া ও বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা; এর পর দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার কয়েক জন সদস্য এসময় উপস্থিত ছিলেন। এরপর প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে তার ছোট আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলীর কবর জিয়ারত করেন।
সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও। এছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
ইউডি/এবি

